সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি উন্মোচিত হওয়া আপত্তিকর ভিডিওর ঘটনাটি কোনো সাধারণ বিতর্ক নয়, বরং এটি এক চরম নৈতিক স্খলনের জলজ্যান্ত প্রমাণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাথমিক পর্যায়ে নানা অজুহাত ও ষড়যন্ত্রের গল্প দাঁড় করানোর চেষ্টা করা হলেও, ঘটনা তদন্তে সত্য প্রকাশ পাওয়ার পর রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তীব্র ধিক্কার ও ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর থেকে নানা ধরনের সাফাই ও দায় এড়ানোর চেষ্টা লক্ষ্য করা গেছে। কখনো ঘটনাটিকে ‘ফাঁদ’, কখনো ‘পারিবারিক চক্রান্ত’ কিংবা গাড়িচালক ও নিকটাত্মীয়দের উপর দায় চাপিয়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সদস্যদের বিভিন্ন বক্তব্য এনে ঘটনাটিকে ব্যক্তিগত বিরোধ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু অনুসন্ধানে ও সচেতন মহল বিশ্লেষণ করে দেখেছে—এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড এবং নৈতিক পদস্খলনকে কোনো অজুহাতেই আড়াল করা সম্ভব নয়।
একজন দায়িত্বশীল পদে থাকা নেতার কাছ থেকে সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা যে নীতি-নৈতিকতা আশা করে, গাজী নজরুল ইসলাম তা চরমভাবে লঙ্ঘন করেছেন। অনৈতিক আচরণের প্রমাণ পাওয়ার পর এবং সততা ও নৈতিকতার শৃঙ্খলা রক্ষার্থে গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করে।
[Ad Placement - Middle of Article]
দলের এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে, ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক পদের প্রভাব ব্যবহার করে নৈতিক স্খলনকে আড়াল করার কোনো সুযোগ নেই।